Special News Special Reports

৭ বছর পর মুক্তি! মেয়ে শিনা বোরার হত্যাকাণ্ডে অবশেষে জামিন ইন্দ্রাণীর

0
(0)

খবর লাইভ  : শুক্রবার জেল থেকে ছাড়া পেলেন শিনা বোরা হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় ( Indrani Mukerjea) । বাইকুল্লা জেল থেকে ছাড়া পান আজ ইন্দ্রানী। জেল থেকে বেরিয়ে আসতেই তার চোখে মুখে দেখা যায় মুক্তির আনন্দ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি অত্যন্ত খুশি।” প্রায় সাত বছর পর জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি।

উল্লেখ্য, নিজের মেয়ে শিনাকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ইন্দ্রাণীকে। অতীতে তাঁর জামিনের আবেদন বহুবার খারিজ হয়ে যায় আদালতে। গত বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ইন্দ্রাণী মুখোপাধ্যায় এই ঘটনায় ছয় বছর হেফাজতে কাটিয়েছেন।

এই মামলার বিচার শীঘ্র শেষ হবে না। সুপ্রিম কোর্ট আরও জানায়, এই মামলায় অপর অভিযুক্ত পিটার মুখোপাধ্যায় ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে জামিন পেয়েছিলেন। CBI-এর বিশেষ আদালত ইন্দ্রানিকে জামিন দিয়েছিল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *