বিকেলেই আধার নামল সর্বত্র, ব্যাপক কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভণ্ড দক্ষিণবঙ্গের একাধিক জেলা; ব্যাপক ক্ষয়ক্ষতি

খবর লাইভ  : গত কয়েক সপ্তাহ আগে নিম্নচাপের কারনে কয়েকদিন বৃষ্টি দেখলেও স্বস্তি পায়নি বাংলার মানুষ। বরং নিম্নচাপের প্রভাব কাটতেই চড়চড় করে বাড়তে থাকে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হু হু করে তাপমাত্রা বাড়ে। এই অবস্থায় বৃষ্টির জন্যে হাহাকার অবস্থা হয় দক্ষিণবঙ্গের মানুষের।

যদিও এই অবস্থায় ঘন্টাখানেক আগেই স্বস্তির বার্তা শোনায় আলিপুর হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কালবৈশাখীর পূর্বাভাস শোনায় আবহাওয়াবিদরা।

শনিবার দুপুরেই হাওয়া অফিসের তরফে ৫০ কিমি প্রতি ঘন্টায় ঝড়-বৃষ্টি’র পূর্বাভাস দেওয়া হয়। সেই মতো বিকেলেই আধার নামে। কলকাতা তো বটেই, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে একেবারে কালো মেঘে ঢেকে যায় আকাশ। আর এরপরেই একেবারে ব্যাপক কালবৈশাখীর তান্ডব শুরু হয়ে যায়। সঙ্গে একেবারে মুহুর মুহুর বাজ পড়তে থাকে। সঙ্গে প্রবল বৃষ্টিপাত হয়। বাঁকুড়া, বর্ধমান সহ একাধিক জেলাতে এই অবস্থা দুপুরের পর থেকেই দেখা যায়।

কলকাতা, হাওড়া, হুগলি, উঃ ২৪ পরগনা, ২ মেদিনীপুরে হাওয়া অফিসের তরফে সতর্কতা জারি করা হয়। কলকাতা-সহ আশপাশের এলাকাতেও বৃষ্টি’র পূর্বাভাস দেওয়া হয়। আর দুপুর গড়াতেই বিভিন্ন অংশে প্রবল ঝড় শুরু হয়। জানা যায়, প্রবল ঝড় বৃষ্টিতে এখনও পর্যন্ত রাজ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বর্ধমানে গাছ পড়ে গিয়ে একজনের মৃত্যু’র খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে কলকাতা এবং শহরতলিতে বিভিন্ন অংশে জল জমে গিয়েছে। কলকাতার বিভিন্ন অংশে গাছও পড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

কলকাতা, হাওড়া, হুগলি, উঃ ২৪ পরগনা, ২ মেদিনীপুরে হাওয়া অফিসের তরফে সতর্কতা জারি করা হয়। কলকাতা-সহ আশপাশের এলাকাতেও বৃষ্টি’র পূর্বাভাস দেওয়া হয়। আর দুপুর গড়াতেই বিভিন্ন অংশে প্রবল ঝড় শুরু হয়। জানা যায়, প্রবল ঝড় বৃষ্টিতে এখনও পর্যন্ত রাজ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বর্ধমানে গাছ পড়ে গিয়ে একজনের মৃত্যু’র খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে কলকাতা এবং শহরতলিতে বিভিন্ন অংশে জল জমে গিয়েছে। কলকাতার বিভিন্ন অংশে গাছও পড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

ইতিমধ্যেই শহরের বেশ কয়েকটি এলাকায় জল দাঁড়িয়ে গিয়েছে। প্রবল বৃষ্টির জেরে রাজপথে ব্যাপক যানজট। বিঘ্নিত হয়েছে মেট্রো চলাচলও।

জাতীয় গ্রন্থাগারের কাছে রাস্তায় গাছ পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। শুধু কলকাতা ও শহরতলিই নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলছে। হাওয়ার দাপটে বেশ কয়েকটি জায়গায় গাছ ভেঙে পড়েছে। ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।

রবিবারও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago