খবর লাইভ : তামিলনাড়ু থেকে সমুদ্রপথে আরব সাগরের কোনও এক জায়গায় মাদক পাচার হতে পারে। গোয়েন্দারা আগেই উপকূলরক্ষী বাহিনীকে সতর্ক করেছিলেন। তার পর থেকেই লক্ষদ্বীপের উপকূলে কড়া নজরদারি চালাচ্ছিল উপকূলরক্ষী বাহিনী। শুক্রবার রাত হতেই দু’টি নৌকা নজরে আসে তাদের। এক মুহূর্ত দেরি না করে দু’টি নৌকাকে তাড়া করে উপকূলরক্ষী বাহিনী।
উপকূলরক্ষী বাহিনীকে আসতে দেখেই পালানোর চেষ্টা করে ‘প্রিন্স’ এবং ‘লিটল জেসাস’ নামে নৌকা দু’টি। উপকূলরক্ষী বাহিনী নৌকার সওয়ারিদের আত্মসমর্পণ করার জন্য বার বার সতর্ক করে। কিন্তু তা না করে দু’টি নৌকাই গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু উত্তাল সমুদ্রের ঢেউয়ে তাদের গতিরোধ হচ্ছিল। ফলে খুব বেশি দূর এগোতে পারেনি নৌকা দু’টি। তাদের ঘিরে ধরে উপকূলরক্ষী বাহিনীর নজরদারি জাহাজ।
এর পরই দু’টি নৌকাকে সওয়ার সমেত আটক করে কোচিতে নিয়ে আসে তারা। নৌকা দু’টিতে যৌথ ভাবে তল্লাশি চালায় উপকূলরক্ষী বাহিনী এবং রাজস্ব দফতরের গোয়েন্দারা। ‘অপারেশন খোঁজবিন’ নামে এই অভিযানে দু’টি নৌকা থেকে ২০০ কেজি হেরোইন উদ্ধার করেন গোয়েন্দারা। যার বাজারদর ১,৫২৬ কোটি টাকা। গোয়েন্দা সূত্রে খবর, মোট ২১৮টি প্যাকেট পাওয়া গিয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…