Special News Special Reports

তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

0
(0)

খবর লাইভ  : মহার্ঘভাতা (DA) সরকারি কর্মীদের আইনত অধিকার। স্যাটের নির্দেশ কার্যকর করতে হবে তিন মাসের মধ্যে। ডিএ মামলায় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ এমনটাই নির্দেশ দিয়েছে। রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারেই ডিএ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্টের (high court) ডিভিশন বেঞ্চ।

বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত বলেন, রাজ্য সরকারী কর্মচারীদের ডিএ প্রাপ্য। অল ইন্ডিয়া প্রাইস ইনডেক্স অনুযায়ী তাঁরা ডিএ পেতে বাধ্য। সাংবিধানিক অধিকার অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের রাজ্য সরকার ডিএ দিতে বাধ্য। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস অনুযায়ী রাজ্য সরকারী কর্মচারীদের তিন মাসের মধ্যে বিয়ে দিতে হবে।

২০১৯ সালের ২৭ জুলাই রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাট জানিয়েছিল, ৬ মাসের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দিতে হবে। যদিও সেই নির্দশ অমান্য করে নবান্ন। এর পর স্যাট-এ রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে একাধিক কর্মী সংগঠন।

পরবর্তীতে স্যাট-এর রায়ের বিরুদ্ধে আদালতে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার। যদিও সেই আবেদন খারিজ করে রায় বহাল রাখে কলকাতা হাই কোর্ট। এর পর স্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন জমা সেয় রাজ্য। আজ, শুক্রবার সেই পিটিশন খারিজ করে দিয়েছে আদালত।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *