খবর লাইভ : প্রকাশিত হতে চলেছে ২০২২ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। জুনের প্রথম সপ্তাহেই প্রকাশ হতে চলেছে রেজাল্ট। অন্তত তেমনটাই স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর ইতিমধ্যেই ৯৯ শতাংশের বেশি নম্বর জমা পড়েছে পর্ষদে (Board Results 2022)। আর কিছু নম্বর জমা পড়া বাকি থাকলেও তাও দ্রুত জমা পড়ে যাবে।
সব পরিকল্পনা মাফিক চললে জুনের প্রথম সপ্তাহ পর্ষদ ফল প্রকাশ করলে খুব একটা সমস্যা হবে না বলেই মত পর্ষদের আধিকারিকদের। গোটা বিষয়টি নিয়েই রাজ্য স্কুল শিক্ষা দফতরের সঙ্গে আলাপ-আলোচনা শুরু হয়েছে। চলছে তুঙ্গ প্রস্তুতি।
যদিও ফলপ্রকাশের চূড়ান্ত দিনক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে। তবে জুনের প্রথম সপ্তাহেই ফলাফল প্রকাশ হতে পারে সেই সময় ধরেই এগোচ্ছে পর্ষদের আধিকারিকরা। বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, ‘জুনের শুরুতেই ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করার চেষ্টা চলছে। পরীক্ষার্থীরা শীঘ্রই তাঁদের ফলাফল আশা করতে পারে।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…