খবর লাইভ : কলকাতা হাই কোর্টের নির্দেশ মতো বৃহস্পতিবার বিকেল ৩টের মধ্যে সিবিআই অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর। কিন্তু তাঁর পক্ষে কোচবিহার থেকে কলকাতা এত তাড়াতাড়ি যাওয়া সম্ভব নয় বলে তখনই আদালতে জানিয়ে দিয়েছেন মন্ত্রীর আইনজীবী।
সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বেরোলেন পরেশ অধিকারী। এর পরেই কনভয় নিয়ে নিজাম প্যালেসের উদ্দেশে মন্ত্রী রওনা হয়েছেন বলে সূত্রের খবর। ইতিমধ্যে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে সিবিআই দফতর।
প্রসঙ্গত, মঙ্গলবার আদালতের নির্দেশের পর জলপাইগুড়ি থেকে পদাতিক এক্সপ্রেসে ওঠার সময় সঙ্গেই ছিলেন তাঁর মেয়ে। রাতে বর্ধমান স্টেশনে যখন তিনি নেমেছিলেন, তখনও তাঁর সঙ্গে মেয়েকে দেখা গিয়েছিল। তার পর বৃহস্পতিবার বিকেলে বাগডোগরা বিমানবন্দরে আর পরেশের সঙ্গে দেখা যায়নি অঙ্কিতাকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…