খবর লাইভ : অন্য এক তরুণীর সঙ্গে সম্পর্ক বজায় রাখতেই পল্লবীকে খুন করেছেন তাঁর লিভ ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তী, থানায় এমনই অভিযোগ জানালেন পল্লবীর বাবা। একই সঙ্গে তিনি লিখিত অভিযোগে জানিয়েছেন, এই খুনের নেপথ্যে অভিনেত্রীর উপার্জিত লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করারও উদ্দেশ্য ছিল খুনির।
পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় সাগ্নিক ফ্ল্যাটের ব্যালকনিতে সিগারেট খেতে গিয়েছিলেন। তখন পল্লবী বেড রুমের দরজা ভিতর থেকে লক করে দেন। অনেক ডাকা ডাকি করেও সাড়া মেলেনি তাঁর।
এরপরেই কেয়ার টেকারের সাহায্যে পল্লবীর দেহ দরজা ভেঙ্গে উদ্ধার করে সাগ্নিক। এর আগে গত শনিবারেই দুজনে পাটুলি ঘুরে আসেন। মানসিক অবসাদ ছিল পল্লবীর কারণ সিরিয়ালের কাজ শেষ হয়ে আসছিল বলে দাবি সাগ্নিকের।
সাগ্নিক পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে দাবি করেন, রবিবার সাগ্নিক সিগারেট খেতে যান ব্যালকনিতে। সেসময় পল্লবী দরজা বন্ধ করে রুমের। সাগ্নিক ডাকা ডাকি করে সাড়া পায়নি। এরপর কাচের দরজা দিয়ে আবছা বুঝতে পারে কিছু একটা ঘটেছে। তখন সাগ্নিক দরজা ভাঙে। দেখেন পল্লবীর ঝুলন্ত দেহ। কিন্তু একা দেহ নামাতে পারেননি সাগ্নিক। তখন কেয়ার টেকারকে ডাকেন চিৎকার করে। এরপর কেয়ার টেকার আসেন। এরপর দেহ নামানো হয়। পুলিশে ফোন করেন ফ্ল্যাটের কেয়ার টেকার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…