খবর লাইভ : সুপার মার্কেটে সবে লোকের আনাগোনা শুরু হয়েছে। এমন সময়েই শুরু হল এলোপাথাড়ি গুলি। বন্দুকবাজের হামলায় আমেরিকায় মৃত্যু হল ১০ জনের। গুরুতর জখম হয়েছেন তিন জন।
আরও পড়ুন- পল্লবীর দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট,আত্মহত্যা করেছেন টেলি অভিনেত্রী
শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের বাফেলো শহরে ঘটনাটি ঘটেছে। বন্দুকবাজকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই কৃষ্ণাঙ্গ হওয়ায় বাফেলো শহরের পুলিশ মনে করছে, বর্ণবিদ্বেষ থেকেই হামলা চালিয়েছে বছর আঠারোর ওই বন্দুকবাজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকবাজের পরনে ছিল সেনা-পোশাক। মাথায় একটি হেলমেট ছিল। গাড়ি থেকে নেমেই বাফেলোর ‘টপস ফ্রেন্ডলি মার্কেট’-এ এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে। বন্দুকবাজের মাথার হেলমেটে একটি ক্যামেরাও লাগানো ছিল, যা দিয়ে অনলাইনে গোটা ঘটনার লাইভ সম্প্রচারও করা হচ্ছিল বলে জানান এক প্রত্যক্ষদর্শী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আত্মসমর্পণের বদলে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল হামলাকারী। শেষ পর্যন্ত তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করে পুলিশ। বন্দুকবাজের বিরুদ্ধে বিরুদ্ধে একাধিক কঠোর ধারায় মামলা রুজু হয়েছে বলে জানান বাফেলো শহরের পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগ্লিয়া।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…