ফাটল দেখে মাথায় হাত দুর্গা পিতুরি লেনের বাসিন্দাদের

খবর লাইভ : দুর্গা পিতুরি লেন। বউবাজারের (Bowbazar Metro) এই রাস্তার একাধিক বাড়িতে ধরেছে ফাটল। যা দেখে বাসিন্দাদের কপালে চিন্তার ভাঁজ বেড়েছে। তাদের অভিযোগ, বাড়িতে ফাটল দেখা গেলেও এগিয়ে আসেনি কেএমআরসিএল। সেই অভিযোগ পেয়ে শুক্রবার বউবাজারের চৈতন্য সেন লেনে গেলেন কেএমআরসিএলের চিফ ইঞ্জিনিয়ার-সহ অনেকেই।

আরও পড়ুন- দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আজ বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

ফাটল বিপজ্জনক নয় বলে আশ্বাস দিলেও, ভয় ঝেড়ে ফেলতে পারছেন না ফাটল ধরা বাড়ির বাসিন্দারা। শুক্রবার সকাল থেকেই দুর্গা পিতুরি লেনে আসেন কেএমআরসিএল চিফ ইঞ্জিনিয়ার-সহ একাধিক আধিকারিক । কথা বলেন বাসিন্দাদের সঙ্গে। সুকল্যাণ দত্ত, এই বাড়ি আগেই সংষ্কার করা হয়েছে। নতুন বাড়িতে ফাটল ধরা পড়ায় চিন্তিত তারা। ফাটল ধরা বাড়িতে বসানো হয় ক্র‍্যাক মিটার। এই মিটার বসানোর কারণ, ফাটল আরও চওড়া হচ্ছে কিনা তা বোঝার জন্য। বসানো হয় টিল্ট মিটার, বাড়ি কোনওভাবে হেলে পড়ছে কিনা তা বোঝার জন্য।
এ ছাড়া বিভিন্ন বাড়িতে কাঠের বল্গা বা লোহার স্ট্যান্ড ক্লিপ দিয়ে ছাদের সিলিং আটকে রাখা হয়েছে। যেখানে যেখানে ফাটল ধরেছে বলে অভিযোগ, সেই সব জায়গায় এদিন চিহ্নিত করা হয়েছে। সেখানে নজর রাখা হবে ফাটল বাড়ছে কিনা! ইঞ্জিনিয়াররা আসলেও চিন্তা মুক্ত হতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।
যদিও কেএমআরসিএল পরিদর্শনের পর তাদের দাবি, এই ফাটলগুলো বিপজ্জনক নয়। আফটার এফেক্ট কিছু ক্র্যাক হতে পারে। ক্র্যাকগুলো মার্ক করে নজর রাখা হবে। আফটার এফেক্ট-এর টাইম ওভার হয়ে গেলে সব বাড়ি সারানো হবে। বাসিন্দাদের দাবি অনুযায়ী সারানো হবে। ওই ক্র্যাক থেকে বউবাজারের মত ঘটনা ঘটবে না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago