খবর লাইভ: রাজ্যের জেলার সংখ্যা কি ২৩ থেকে ৪৬টি হবে? ডব্লিউবিসিএস আধিকারিকদের বার্ষিক সাধারণ সভার উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে নতুন করে জল্পনা ছড়াল। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিন জেলার সংখ্যা বাড়ানোর ইচ্ছা থাকলেও পর্যাপ্ত আধিকারিক না থাকায় সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন– ৬ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ! সাসপেন্ড ১০ পুলিশকর্মী
মমতা বলেন,‘‘ উন্নয়নের প্রয়োজনে জেলার সংখ্যা বাড়ানোর প্রয়োজন। আগামী দিনে ২৩টা থেকে ৪৬টা পর্যন্ত জেলা করার ইচ্ছা রয়েছে সরকারের। কিন্তু সম্ভব হচ্ছে না পর্যাপ্ত আধিকারিক না পাওয়ায়।’’
বৃহস্পতিবার টাউন হলে জোড়া কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। নবরূপে সজ্জিত টাউন হলের দ্বারোদ্ঘাটন এবং ডব্লিউবিসিএস আধিকারিকদের সংগঠনের বার্ষিক সাধারণ সভায় যোগদান। টাউন হলের দ্বারোদ্ঘাটনের পর তিনি আধিকারিকদের বার্ষিক সাধারণ সভায় ষোগ দেন। সেখানে তিনি বলেন, ‘‘ বর্তমানে আইএএস এবং ডব্লিউবিসিএস আধিকারিকদের মধ্যে বিশেষ ভাতার ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে। আইএএস-রা জেলাশাসক বা অতিরিক্ত জেলাশাসক হলে যে ভাতা পান, তার চেয়ে অনেক কম ভাতা পান ডব্লিউবিসিএস আধিকারিকরা জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক হলে।’’ মমতা বলেন, ‘‘এখন থেকে সবাই সমান বিশেষ ভাতা পাবেন। কোনও ভেদাভেদ থাকবে না।’’
এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘‘ বেতন ঊর্ধ্বসীমায় পৌঁছনোর পর চাকরির শেষ প্রান্তে এসে আর বেতন বাড়ে না। সে ক্ষেত্রে কাজের মেয়াদ থাকলেও বেতন বাড়ে না। এই সব ক্ষেত্রে পৌঁছনো আমলাদের মাসে দশ হাজার টাকা করে ‘অ্যালাওয়েন্স’ দেওয়া হবে।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…