আদেশ অমান্যের অভিযোগে অপসারিত উত্তরপ্রদেশ পুলিশের শীর্ষ কর্তা

খবর লাইভ: কাজে মন দিচ্ছেন না, আদেশ অমান্যের অভিযোগও রয়েছে। এই কারণে অপসারিত হলেন উত্তরপ্রদেশ পুলিশের শীর্ষ কর্তা (Director General) মুকুল গয়াল। উত্তরপ্রদেশ সরকার একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, কাজে উৎসাহ হারাচ্ছিলেন মুকুল গয়াল। এছাড়াও তাঁর বিরুদ্ধে ‘আদেশ অমান্য’র অভিযোগের ওপর ভিত্তি করে তাঁকে পুলিশ প্রধানের পদ থেকে অপসারণ করা হয়।

আরও পড়ুন- রাজ্যে বাড়বে জেলার সংখ্যা, মন্তব্য মুখ্যমন্ত্রীর
জানা গিয়েছে, উত্তরপ্রদেশ পুলিশের শীর্ষ কর্তার পদ থেকে থেকে মুকুল গয়ালকে অপসারণ করে সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট-এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত করা হয়েছে। বলা বাহুল্য পুলিশ প্রধানের পদ থেকে সরাসরি তাঁকে একটি গুরুত্বহীন পদে নামিয়ে আনা হয়েছে। এরপর থেকে মুকুলের জায়গায় পুলিশের শীর্ষ কর্তার পদ সামলাবেন পুলিশের অতিরিক্ত শীর্ষ কর্তা (Additional Director General) প্রশান্ত কুমার।

কয়েকদিন আগে গুঞ্জন রটে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুকুল গয়ালের কাজে একেবারেই খুশি ছিলেন না। গত মাসেই রাজ্যের আইন-শৃঙ্খলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকে বসার কথা ছিল মুকুল গয়ালের। কিন্তু সেই বৈঠকে অনুপস্থিত থাকেন তিনি। এরপর থেকেই মূলত মুকুলের প্রতি অসন্তুষ্ট হন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
একসময় রাজ্যের একাধিক জেলায় এসপি (Superintendent of Police), এসএসপি (Senior Superintendent of Police)-র মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন তিনি। আলমোড়া, মৈনপুরী, হাথরাস, গোরক্ষপুর, সাহারানপুর সহ একাধিক জেলায় পুলিশ সুপারের দায়িত্বভার তার কাঁধে ন্যাস্ত ছিল। এমনকি ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সেও কর্মরত ছিলেন মুকুল গয়াল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago