খবর লাইভ : ফের হাসপাতালে ভর্তি করানো হল অনুব্রত মণ্ডলকে। সূত্রের খবর, বুধবার রাতে তাঁর বুকে ব্যথা শুরু হয়। এর পরই বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। তাঁকে গাড়ি থেকে নামিয়ে হুইল চেয়ারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকেরা অনুব্রতের শারীরিক অবস্থা খতিয়ে দেখছেন। তাঁর হৃদযন্ত্রে ব্লক আছে কি না তা-ও শীঘ্রই পরীক্ষা করে দেখা হবে। পাশাপাশি তাঁর শরীরে অন্য কোনও সমস্যা আছে কি না, তা জানতেও জরুরি সমস্ত পরীক্ষা করানো হবে।
আরও পড়ুন- বৌবাজারে ফের আতঙ্ক ! বেশ কিছু বাড়িতে ফাটল,
সম্প্রতি সিবিআই গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তার পর চিকিৎসা করাতে ৬ এপ্রিল এসএসকেএম ভর্তি করানো হয় তাঁকে। সে সময় শ্বাসযন্ত্রের সমস্যা ছিল তৃণমূল নেতার। তা ছাড়া রক্তচাপ বৃদ্ধি, কোলেস্টোরল-সমস্যাও ছিল। এ সবের চিকিৎসা করাতে উডবার্ন ব্লকে ভর্তি করানো হয় তাঁকে। ওই দিন সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি। বুকে কিছু সমস্যা এবং অস্বস্তি বোধ করায় হাসপাতালে নিয়ে আসা হয় অনুব্রতকে। ঘটনাচক্রে, উল্লিখিত দিনেই নিজাম প্যালেসে আসার কথা ছিল অনুব্রতর। গরু পাচার কাণ্ডে তাঁকে তলব করেছিল সিবিআই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…