খবর লাইভ : অসম সফরে গিয়ে BJP-কে সমূলে তুলোধোনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ”অসমকে মোটেই ছোট রাজ্য হিসেবে বিবেচনা করা উচিত হবে না।
আরও পড়ুন- ফের মোহনবাগান সভাপতি নির্বাচিত হলেন টুটু বসু
অসম নিজের সম্মান রাখতে জানে। এর জন্য দিল্লির রিমোর্ট কন্ট্রোলে পরিণত করে রাখা যাবে না।” জেনে নিন আর কী কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ”আপনারা নিশ্চয়ই চান না অসম বিজেপির রিমোর্ট কন্ট্রোলে পরিণত হয়ে থাকুক। অসমের নিজস্ব জাত্যাভিমান রয়েছে। দিল্লি কেন অসমকে চালাবে? বাংলা বা গুজরাট কেন অসমকে চালাবে। অসম নিজে নিজের সম্মান রাখতে জানে।” একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য, ”চোখে চোখ রেখে কথা হবে। ২০২৪-এ মসনদ উলটাতেই হবে। যাই করে নিক, আমরা ভয় পাই না। মরণপন লড়াই হবে। শেষ রক্তবিন্দু পর্যন্ত জান দিয়ে লড়াই করব। রাস্তায় নেমে লড়াই হবে। মার খাব কিন্তু মাথা নোয়াব না। তৃণমূল ঝুঁকবে না। সীমান্তে সেনাদের যেমন মানসিকতা, আমাদেরও তেমন মানসিকতা। তৃণমূল ময়দান ছেড়ে পালিয়ে আসে না।”




