খবর লাইভ : প্রতিশ্রুতির বন্যা ছাড়া বিজেপি সরকারের কাছ থেকে কিছুই জোটেনি এঁদের। ভাঙা মন নিয়ে প্রায় ৮০০ জন ফের পাকিস্তানে ফিরে গিয়েছেন, যাঁদের তুলে ধরে পাকিস্তানের প্রশাসন এখন বাকিদের দেখাচ্ছে— ভারতে গিয়ে কী হেনস্থার মধ্যে পড়েছিলেন এঁরা।
আরও পড়ুন- ৫২ রানে জিতে প্লে-অফের দৌড়ে কেকেআর
পাকিস্তানে নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো সংগঠন ‘সীমান্ত লোক সংস্থান’ সম্প্রতি নাগরিকত্বের সন্ধানে ভারতে আসা পাকিস্তানের হিন্দুদের হেনস্থা ও দুর্দশার বিষয় প্রকাশ্যে এনেছে। তারা বলছে, যে হাজার খানেক মানুষ বিভিন্ন ধরনের ভিসা করিয়ে ভারতে এসেছিলেন তাঁরা সকলেই খুবই দরিদ্র। বস্তুত শেষ সম্বলটুকু নিয়েই তাঁরা ভারতে আসেন। তার পরে বারে বারে প্রশাসনের কাছে দরবার করে, দীর্ঘদিন অপেক্ষা করেও কোনও পথ খুঁজে পাননি তাঁরা। শুধু একটাই আশ্বাস শুনেছেন, পড়শি দেশে নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে বিজেপি সরকার খুবই আন্তরিক।




