খবর লাইভ : অবশেষে কাটল জটিলতা৷ শেষ পর্যন্ত বিধায়ক হিসেবে শপথ নিচ্ছেন বাবুল সুপ্রিয়৷ আগামিকাল, বেলা সাড়ে বারোটায় বিধানসভায় শপথগ্রহণ করবেন তিনি৷ ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ই তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন৷
আরও পড়ুন- বিজেপি নেতাদের পাশে দাঁড়িয়ে রাজভবন থেকে ‘সন্ত্রাস’ নিয়ে তোপ ধনকড়ের
গত ১৬ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছিল৷ কিন্তু রাজ্যপাল শপথগ্রহণ সংক্রান্ত ফাইল ফেরত পাঠানোয় বাবুল বিধায়ক হওয়া আটকে থাকে৷ শেষ পর্যন্ত উপনির্বাচনে জয়ের প্রায় ২৫ দিন পর শপথ নিতে চলেছেন বালিগঞ্জ উপনির্বচনে জয়ী প্রার্থী৷




