খবর লাইভ : সমুদ্রেই বিলীন হয়ে যাচ্ছে অশনি৷ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হলেও স্থলভাগে আছড়ে পড়ছে না সে৷ ফলে পশ্চিমবঙ্গ, ওড়িশা বা অন্ধ্র- ঘূর্ণিঝড়ের রোষ থেকে এবারের মতো রক্ষা পাচ্ছে তিন রাজ্যের উপকূলই৷ তবে অশনির প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা উপকূলবর্তী চার জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷
আরও পড়ুন- অবশেষে কাটল জটিলতা, বিধায়ক হিসেবে শপথ নিচ্ছেন বাবুল সুপ্রিয়
অশনি যে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরের উপরেই শক্তিক্ষয় করবে, সেই সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এ দিন জানিয়েছেন, আগামিকালই শক্তিশালী থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে অশনি৷ বৃহস্পতিবার আরও শক্তি ক্ষয় করে সেটি নিম্নচাপে পরিণত হবে৷
হাওয়া অফিসের পূর্বাভাস, অশনি শক্তিক্ষয় করলেও আগামী বৃহস্পতিবার পর্যন্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টিপাত হবে৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার পর্যন্ত হাল্কা বৃষ্টি চলবে৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…