খবর লাইভ : ফের প্রথম বলে আউট বিরাট কোহলি। এ বারের আইপিএলেই তিন বার এমন কাণ্ড ঘটল। ২০০৮ সাল থেকে ২০২১ পর্যন্ত ১৪ বারের আইপিএলে তিন বার প্রথম বলে আউট হয়েছিলেন বিরাট। ক্রিকেটের ভাষায় যাকে বলা হয় ‘গোল্ডেন ডাক’। এ বারের আইপিএলেই সেই সংখ্যা ছুঁলেন তিনি।
রবিবার জগদীশ সুচিথের বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে দেন বিরাট। এ বারের আইপিএলে প্রথম বার কোনও বাঁহাতি স্পিনারের বলে আউট হলেন তিনি। এত দিন ডানহাতি, বাঁহাতি পেসার বা ডানহাতি স্পিনাররা বিরাটের উইকেট নিচ্ছিলেন। রবিবার এক বাঁহাতি স্পিনারের বলেও ব্যর্থ হলেন আরসিবি-র প্রাক্তন অধিনায়ক।
এ বারের আইপিএলে ব্যাটিংয়ের দিকে বেশি নজর দেবেন বলে নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট। কিন্তু এ বারের আইপিএলে ১২টি ম্যাচ খেলে বিরাটের সংগ্রহ ২১৬ রান। গড় ১৯.৬৪। মাত্র একটি অর্ধশতরান করেছেন। ভারতের হয়েও ব্যাট হাতে ছন্দে নেই বিরাট। সব ধরনের বোলারই বিপদে ফেলছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটারকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…