দিল্লির সুভাষনগরে ১০ রাউন্ড এলোপাথাড়ি গুলি,কিন্তু কেন?

খবর লাইভ : শনিবার রাতে রাজধানী শহরে চলল এলোপাথাড়ি গুলি। পশ্চিম দিল্লির সুভাষনগর এলাকায় ওই ঘটনা ঘটেছে। ঘটনায় দু’জন গুরুতর জখম হয়েছেন বলে খবর পুলিশ সূত্রে।

পুলিশ জানায়, রাত ৯টা নাগাদ গুলি চলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।

আরও পড়ুন- দুর্নীতিতে জড়িত তাপস, বয়ান রেকর্ডের পর বলছেন ইউসুফ!
যে  দু’জন জখম হয়েছেন, তাঁদের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা রাতের অন্ধকারে এলাকায় গুলি চালালো, তার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, সপ্তাহ দুয়েক আগেই উত্তর-পশ্চিম দিল্লির জহাঙ্গিরপুরী এলাকায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল বেশ কিছু গাড়ি ও দোকানপাট। বেশ কয়েক জন পুলিশ আধিকারিক-সহ অনেকে আহতও হয়েছিলেন ওই সংঘর্ষের ঘটনায়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago