খবর লাইভ : আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল গত সপ্তাহেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মত বিরোধী প্রার্থী নিয়ে আলোচনা করেছেন। আজ এক পা এগিয়ে সমাজবাদী পার্টির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় যা সিদ্ধান্ত নেবেন, তা চোখ বুজে সমর্থন করবে অখিলেশ যাদবের দল। দলের সহ সভাপতি কিরণময় নন্দ জানান, “আমরা শীঘ্রই এই নিয়ে তৃণমূল নেত্রীর সঙ্গে কথা বলব। তবে আমাদের দলের সিদ্ধান্ত, রাষ্ট্রপতি পদে মমতা বন্দ্যোপাধ্যায় যে নাম প্রস্তাব করবেন, আমরা তাকেই সমর্থন করব।”
আরও পড়ুন- মধ্যরাত থেকেই জরুরি অবস্থা জারি শ্রীলঙ্কায়
তৃণমূল সূত্রের খবর, মমতা চাইছেন না গত বারের মতো (মীরা কুমার) এ বারেও রাষ্ট্রপতি পদে কংগ্রেস মনোনীত কোনও বিরোধী প্রার্থীর নামে ঐকমত্য হোক। আপ, টিআরএস, এসপি, এনসিপি-ও মমতার প্রদর্শিত পথেই হাঁটবেন বলে রাজনৈতিক সূত্রের খবর। কিন্তু যে প্রশ্নটা এ বার সামনে এসে দাঁড়াচ্ছে, কে হবেন সর্বসম্মত বিরোধী প্রার্থী?



