অমরনাথ যাত্রায় পাক নাশকতার ছক ভেস্তে দিল BSF

খবর লাইভ : করোনার কারণে দুবছর বন্ধ ছিল অমরনাথ ধাম যাত্রা। দুবছর পর এবছর শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। কিন্তু তার আগে পাক নাশকতার ছক ভেস্তে দিল বিএসএফ। বৃহস্পতিবার সীমান্তরক্ষী বাহিনী জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় আন্তঃসীমান্ত সুড়ঙ্গের খোঁজ পেয়েছে। পাক মদতপুষ্ট জঙ্গিরা এই সুড়ঙ্গের মাধ্যমে অমরনাথ যাত্রার সময় নাশকতা ছক কষছিল বলে জানতে পেরেছে বিএসএফ।

আরও পড়ুন- রাজনীতিতে এলে সৌরভ ভাল কাজই করবেন, মন্তব্য ডোনার

গোটা জম্মুতে সতর্কতা জারি করা হয়েছে। প্রায় ১৫০ মিটার লম্বা এই সুড়ঙ্গ সাম্বার চক ফাকিরা ফাঁড়ির কাছে গত বুধবার আবিষ্কার করেছে বিএসএফ। বিএসএফ-এর ডিআইজি এস পি এস সান্ধু জানিয়েছেন, এই সুড়ঙ্গের খোঁজ মিলতেই পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের অমরনাথ যাত্রায় নাশকতার ছক বানচাল করেছে বিএসএফ।
জানা গিয়েছে, পাকিস্তানের দিক থেকে খোঁড়া এই সুড়ঙ্গ সদ্য তৈরি করা হয়েছে। শুরুর দিকে ২ ফুট চওড়া এবং ২১টি বালির বস্তা সুড়ঙ্গের মুখ থেকে বেরনোর রাস্তা শক্ত করা হয়েছে। সান্ধু জানিয়েছেন, দিনের বেলায় সুড়ঙ্গে তল্লাশি চালানো হবে।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, সুড়ঙ্গটি পাকিস্তানি বর্ডার পোস্ট চমন খুর্দের উল্টোদিকে তৈরি করা হয়েছে। ভারতীয় সীমানা থেকে ৯০০ মিটার দূরত্বে। সুড়ঙ্গের মুখ ৩০০ মিটার এবং চক ফাকিরা থেকে সুড়ঙ্গের অভিমুখ ভারতীয় ভূখণ্ডের গ্রামের দিকে প্রায় ৭০০ মিটার বিস্তৃত।

গত ২২ এপ্রিল জম্মুর সুঞ্জওয়ান এলাকায় দুই আত্মঘাতী জঙ্গি সিআইএসএফ বাসে হামলা চালায়। তাতে এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর শহিদ হন। এরপর নিরাপত্তা রক্ষীরা দুসপ্তাহ আগে দুই জঙ্গিকে নিকেশ করে। তার এতদিন পরেই এই সুড়ঙ্গ আবিষ্কার করল বিএসএফ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago