ওড়িশার দিকে ঘুরতে পারে ঘূর্ণিঝড়!

খবর লাইভ : দক্ষিণ আন্দামান এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী অঞ্চলে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ তৈরির পথে রয়েছে। গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’-তে। তবে যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে, তার মুখ এখনও অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দিকেই। তবে ১০ মে-র পর এই ঘূর্ণিঝড় উত্তর-পূর্বে ওড়িশা উপকূলের দিকে ঘুরে যেতে পারে বলেও মৌসম ভবন জানিয়েছে।

আরও পড়ুন-  রাজনীতিতে এলে সৌরভ ভাল কাজই করবেন, মন্তব্য ডোনার

বর্তমানে এই নিম্নচাপের অবস্থান দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী দক্ষিণ আন্দামান সাগর এলাকায়। তবে আগামী ৬ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি করতে পারে। ৮ মে রবিবার গভীর নিম্নচাপ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কাছে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও হাওয়া অফিস জানিয়েছে। আগামী ১০ মে সন্ধে পর্যন্ত এই ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং উত্তরে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল থেকে পশ্চিম-কেন্দ্রীয় এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে। পরে, ঘূর্ণিঝড় অশনি-র উত্তর-উত্তর-পূর্ব দিকে ফিরে আসার এবং ওড়িশা উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাওয়ারও বিপুল সম্ভাবনা রয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago