খবর লাইভ : কাশীপুরে বিজেপি যুব মোর্চা নেতা অর্জুন চৌরাশিয়ার রহস্যমৃত্যু। রেল কোয়ার্টারের একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ। ঘটনার কথা শুনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শাহ। জানা যাচ্ছে, তিনি অর্জুনের বাড়িতে যেতে পারেন। তবে বিজেপির তরফে এখনও এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি।
আরও পড়ুন- লোন শোধের জন্য ফোন, পাত্তা না দেওয়ায় ভাইরাল তরুণের বিকৃত করা নগ্ন ছবি!
বিজেপি সূত্রে খবর, অর্জুন কলকাতা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে দলের কাজকর্ম দেখাশোনা করতেন। বিজেপির দাবি, অর্জুন বৃহস্পতিবার রাতে ২০০ বাইকের একটি র্যালির আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন। সেই বাইক র্যালি নিয়ে কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে অভ্যর্থনা জানাতে যাওয়ার কথা ছিল অর্জুনের। কিন্তু শুক্রবার সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
এ দিন সকালে মৃতদেহ উদ্ধার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে চিৎপুর থানার পুলিশ। পরিবারের অভিযোগ, বিধানসভা ভোটের সময় থেকেই তৃণমূল হুমকি দিচ্ছিল অর্জুনকে। তৃণমূলের দুষ্কৃতীরাই অর্জুনকে খুন করে ঝুলিয়ে দিয়ে গিয়েছে। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার এই মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। একই দাবি করেছে পরিবারও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…