লোন শোধের জন্য ফোন, পাত্তা না দেওয়ায় ভাইরাল তরুণের বিকৃত করা নগ্ন ছবি!

খবর লাইভ : লোন নেননি তিনি। তা সত্ত্বেও বারবার ফোন করে বলা হয় লোন শোধ করতে। বিষয়টিতে আমল না দেওয়ায় ৩৮ বছর বয়সি সেলসম্যানের বিকৃত করা নগ্ন ছবি পাঠিয়ে দেওয়া হয় তাঁর সহকর্মী এবং আত্মীয়দের। পরিবারের দাবি, এর পরেই লজ্জায় আত্মঘাতী হলেন সন্দীপ কোরেগাঁওকর নামে ওই সেলমম্যান। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মালাডে।

আরও পড়ুন- আজও রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

পুলিশ সূত্রে খবর, মৃতের ভাই দত্তগুরু অভিযোগ করেছেন, গত ২৩ এপ্রিল দাদা সন্দীপ তাঁকে ডেকে বলেন, তিনি কোনও লোন নেননি। তার পরেও বিভিন্ন ফোন নম্বর থেকে তাঁকে ফোন করে লোন শোধের জন্য ‘চাপ’ দেওয়া হচ্ছে। এমনকি তাঁর একাধিক সহকর্মীকে ফোন করেও বলা হয়, সন্দীপ যেন লোন শোধ করে দেন। দত্তগুরু জানান, দাদা মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। ২৭ এপ্রিল এ নিয়ে থানায় একটি অভিযোগও করেন তিনি।

এর পর বুধবার বাড়িতে একা থাকার সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সন্দীপ। অভিযোগ, তাঁর ফোন হ্যাক করে তথ্য চুরি করেছে প্রতারকরা। তার পর সন্দীপের ছবিকে বিকৃত করে তাঁর সহকর্মী, আত্মীয় মিলিয়ে প্রায় ৫০ জনের কাছে পাঠানো হয়। এই কারণেই দাদা আত্মহত্যা করেন বলে দাবি ভাইয়ের। তাঁর আরও অভিযোগ, এখন তাঁর ফোনের তথ্যও চুরি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযোগের প্রেক্ষিতে পাঁচ জনকে তাঁরা চিহ্নিত করা হয়েছে, যাঁরা মৃত সেলসম্যানকে ফোন করে চাপ দিতেন। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

অন্য দিকে, সন্দীপের সহকর্মীদের অভিযোগ, গত ২৭ এপ্রিল থানায় বিষয়টি নিয়ে অভিযোগ করেছিলেন তাঁরা। তখন যদি পুলিশ ঠিকঠাক পদক্ষেপ করত, তা হলে আত্মহত্যা করতেন না তাঁদের বন্ধু।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago