খবর লাইভ : সম্মেলন-পর্বে অন্তত তিনটি জেলায় কমিটি গড়া নিয়ে ভোটাভুটি হয়েছিল। এরিয়া কমিটি স্তরে ভোট হয়েছিল আরও বেশ কিছু জেলার নানা অংশে। শেষ পর্যন্ত কমিটি তৈরি হয়ে গেলেও দলের অন্দরে সমস্যা মিটে যায়নি। লোকসভা নির্বাচন মাথায় রেখে সাংগঠনিক ভাবে সমস্যায় থাকা জেলাগুলির দায়িত্ব দলের শীর্ষ রাজ্য নেতাদের হাতেই দিল আলিমুদ্দিন স্ট্রিট।
সিপিএমে ১৫ জনের নতুন রাজ্য সম্পাদকমণ্ডলী তৈরি হয়েছে সদ্য। বিজেপি, কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসে যেমন জেলার দায়িত্বে পর্যবেক্ষক নিয়োগ করা হয়, সিপিএমের সাংগঠনিক নিয়ম অনুসারে সেই দায়িত্ব পালন করেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যেরা। রাজ্য কমিটির কিছু সদস্যকেও তাঁদের সঙ্গে বাড়তি দায়িত্বে রাখা হয়। দলীয় সূত্রের খবর, এ বার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যদের দায়িত্বে প্রাথমিক ভাবে বেশ কিছু রদবদল হয়েছে। কিছু নেতার হাতে-থাকা জেলা পরিবর্তন করা হয়েছে। আবার কিছু ক্ষেত্রে আগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে অন্য নেতাদের জুড়ে দিয়ে বাড়তি ভার দেওয়া হয়েছে। লোকসভা ভোটের আগে সংগঠনকে যথাসম্ভব গুছিয়ে রাখাই দলের লক্ষ্য বলে সিপিএম নেতৃত্বের ব্যাখ্যা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…