খবর লাইভ : এক কালবৈশাখীর ধাক্কাতেই অনেকটা ঠাণ্ডা হয়েছে দক্ষিণবঙ্গ৷ কমেছে তাপমাত্রা। আগামী কয়েকদিনেও কালবৈশাখীর পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। যার জেরে তাপমাত্রার পারদও থাকবে নিম্নমুখী৷ এই পরিস্থিতিতে টানা ৪৫ দিন গরমের ছুটি নিষ্প্রয়োজন৷ অন্তত কয়েক দিনের জন্য খুলে দেওয়া হোক স্কুল৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে এমনই আর্জি জানালেন স্কুল শিক্ষকদের একাংশ৷
পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, তীব্র গরমে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে লম্বা গরমের ছুটির ঘোষণা এই প্রথম নয়। এর আগেও এমনটা হয়েছে। সেই সঙ্গে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, লম্বা ছুটি ঘোষণা হতেই শুরু হয়েছে ঝড়বৃষ্টি৷ কমেছে তাপমাত্রার পারদ৷ কিন্তু নতুন করে গরমের ছুটি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেনি সরকার। গ্রীষ্মের ছুটি চলেছে টানা এক মাসেরও বেশি সময় ধরে। সৌগতবাবুর কথায়, “এ বারেও সেই একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। এ বার যদি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখা হয়, তা হলে পড়ুয়াদের জন্য তা ভাল হয়। কারণ, করোনার দাপটে এ বছর শিক্ষাবর্ষ অনেক দেরিতে শুরু হয়েছে। ফলে পড়ুয়ারাও পড়াশোনায় পিছিয়ে রয়েছে৷ এই অবস্থায় টানা দেড় মাস ছুটি থাকলে তারা আরও পিছিয়ে পড়বে।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…