ইদ উপলক্ষে আজ থেকে ‘দুয়ারে বিরিয়ানি ও চিকেন চাপ’, উদ্যোগ রাজ্য পঞ্চায়েত দফতরের

খবর লাইভ : আজ, সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত ঘরে বসে পেয়ে যাবেন ইদের সুস্বাদু খাবার। ফ্রি হোম ডেলিভারি মারফত মিলবে ইদের বিরিয়ানি (Eid Special Menu by West Bengal Government)।

মাত্র ৪২৫ টাকা খরচ করলেই মিলবে সুস্বাদু এই ডিনার। দুর্গাপুজোর ভোগ থেকে দীপাবলি বা ভাইফোঁটার থালি। রথ উৎসবে পুরীর মতোই ভোগের থালি থেকে নববর্ষের দিন কচি পাঁঠার মাংসের ঝোল। সব ধরণের মানুষের জন্যেই, ভিন্ন স্বাদের খাবারের আয়োজন করে দিচ্ছে রাজ্য পঞ্চায়েত দফতরের অধীনস্থ কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন।

আরও পড়ুন- দিল্লি-সহ উত্তরের বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি হাওয়া অফিসের
অনলাইনে কিংবা ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই নৈশভোজের প্যাকেটে থাকবে, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, চার টুকরো করে মালাই চিকেন কাবাব, চার টুকরো হরিয়ালি চিকেন কাবাব, ১০০ গ্রাম সিমাইয়ের পায়েস। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্ডার দেওয়া যাবে।

কলকাতা পুরসভা এলাকা ছাড়াও, বিধাননগর, বরাহনগর, দক্ষিণ দমদম পুরসভা এলাকায় এই পরিষেবা দেবে সিএডিসি কর্তৃপক্ষ। শনিবার থেকেই অর্ডার দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর চালু করে দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ নম্বরগুলি হল– ৮১৭০৮৮৭৭৯৪, ৯৭৩৫৯২৯৪১৩ ও ৯১৬৩১২৩৫৫৬

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago