খবর লাইভ : এখন থেকে কাউকে করোনার টিকা নিতে বাধ্য করা যাবে না। সোমবার এমনই রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, বর্তমান টিকাকরণ নীতিকে অযৌক্তিক বলা যায় না। তবে টিকা না নেওয়ার ফলে জনগণকে যে সব বিধিনিষেধের মুখোমুখি হতে হয়, তা ঠিক নয় বলেই এই দিন সুপ্রিম কোর্টেক তরফ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন- মাত্র ১৩.৪৭ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে রেকর্ড গড়লেন ৭০ বছরের তরুণ
সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, জনসাধারণ এবং চিকিৎসকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে টিকা নেওয়ার ফলে শারীরিক অসুস্থতা হয়ছে এমন ঘটনা তালিকাবদ্ধ করতে হবে। সেই তথ্য জনসাধারণের কাছে যাতে উপলব্ধ থাকে সেই ব্যবস্থাও করতে হবে। তবে কোনও ব্যক্তির তথ্যের সঙ্গে যাতে কোনও আপোষ না করা হয়, তাও নিশ্চিত করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
কেন্দ্রের তরফে টিকা বাধ্যতামূলক করার পর, এই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়। তার পর থেকেই এই মামলার শুনানি চলছিল। সেখানেই এই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…