খবর লাইভ : হিরে ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে নতুন প্রতারণার অভিযোগ আনল সিবিআই। তবে এ বার কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক নয়। মেহুলের প্রতারণার শিকার হয়েছে খাস কেন্দ্রীয় সরকারি সংস্থা ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (ইফকি)। এই সংস্থা কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের আয়ত্তাধীন। মেহুলের বিরুদ্ধে সংস্থাটির সঙ্গে ২২ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন- ২৫ লক্ষ টাকা প্রতারণা, এফআইআরে তেহট্টের তৃণমূল বিধায়কের নাম
এর আগে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১৩ হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ ছিল মেহুলের বিরুদ্ধে। তবে সেই ঘটনায় একা মেহুল নয়, জড়িত ছিলেন তাঁর ভাগ্নে নীরব মোদিও।
সোমবার অবশ্য ইফকির সঙ্গে প্রতারণার অভিযোগ শুধু মেহুল এবং তাঁর সংস্থা গীতাঞ্জলি জেমসের বিরুদ্ধেই এনেছে সিবিআই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি জানিয়েছে, ইফকি থেকে ২০১৬ সালে ২৫ কোটি টাকার ঋণ নিয়েছিল মেহুলের সংস্থা গীতাঞ্জলি। এর চার বছর পর ২০২০ সালে মেহুলের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনে ইফকি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…