ইলন মাস্ককে সুইগি কেনার অনুরোধ হতাশ শুভমনের

খবর লাইভ : অনলাইনে খাবার কিনতে একটি সংস্থার দ্বারস্থ হয়েছিলেন শুভমন গিল। কিন্তু খাবার পেতে দেরি হওয়ায় অধৈর্য্য ক্রিকেটার সরাসরি দ্বারস্থ হলেন টুইটারের কর্ণধার ইলন মাস্কের। পাল্টা খোঁচা খেলেন ছন্দে না থাকা গুজরাত টাইটান্সের ব্যাটারও।

খাবার সরবরাহের সংস্থাটি আইপিএলের অন্যতম বাণিজ্যিক সহযোগী। অতি দ্রুত খাবার পৌঁছে দেওয়ায় তারা পারদর্শী বলে সংস্থাটির বিজ্ঞাপনে দাবি করা হয়। কিন্তু সেই সংস্থাতেই খাবার অর্ডার দিয়েও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় গুজরাতের এই ব্যাটারকে।

আরও পড়ুন- বাবুলকে শপথগ্রহণ করানোর চিঠি পেলেই প্রত্যাখ্যান করবেন ডেপুটি স্পিকার!
শুভমন এর পর টুইটারে নিজের বক্তব্য তুলে ধরেন। যা দ্রুত ছড়িয়ে যায় নেট মাধ্যমে। শুভমান টুইট করে লেখেন, ‘‘ইলন মাস্ক দয়া করে আপনি এই সংস্থা অধিগ্রহণ করুন। তা হলে হয়তো ওরা সময় মতো খাবার পৌঁছে দিতে পারবে।’’ এর পরেই টনক নড়ে ওই সংস্থার। তারা শুভমনকে টুইট করেই অনুরোধ করে, সরাসরি মেসেজ করে তাঁর অর্ডারের বিস্তারিত জানাতে। অল্প ব্যবধানেই ওই সংস্থা শুভমনকে জানায়, তাঁর খাবার ঠিক আছে। দ্রুত তিনি হাতে পাবেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago