Special News Special Reports

ব্যক্তিগত কারণ! এসএসসির সব মামলা থেকে সরলেন বিচারপতি হরিশ ট্যান্ডন

0
(0)

খবর লাইভ  : ব্যক্তিগত কারণ দর্শিয়ে গ্ৰুপ-সি, গ্ৰুপ-ডি এবং নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ-সহ মোট ১০টি মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। সোমবার বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে এসএসসি-র ১০টি মামলার শুনানির কথা ছিল। কিন্তু শুনানির শুরুতেই বিচারপতি টন্ডন জানিয়ে দেন তিনি আর এই মামলা শুনছেন না। শুধু তাই নয়, এ ছাড়াও গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ সংক্রান্ত মামলা-সহ মোট ১০ টি মামলা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্র সামন্তের ডিভিশন বেঞ্চ।
স্কুল সার্ভিস কমিশনের (SSC Recruitment Case) নিয়োগে দুর্নীতি নিয়ে প্রচুর অভিযোগ উঠেছে। তা নিয়ে একাধিক মামলা চলছে হাইকোর্টে। বেশ কিছু মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন। সেগুলির ক্ষেত্রে কমিশন ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়। গত সপ্তাহে এ ব্যাপারে ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশাসনিক নির্দেশ জারি করেন। তাতে বলা হয়, বারেবারে তাঁর নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। এভাবে একক বেঞ্চে হাত বাঁধা হচ্ছে। তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন এ ব্যাপারে। প্রশাসনিক রায়ে তাঁর মন্তব্য, দেশের মানুষ এবং বিচার ব্যবস্থা দেখুক, চাকরি নিয়ে কী চলছে।

আরও পড়ুন- সীমানা নির্ধারণে বিশ্বভারতীর দেওয়া পাঁচিল রাতারাতি গায়েব!

স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র নিয়োগ সংক্রান্ত একটি উপদেষ্টা কমিটি গঠন করেছিল রাজ্য। সেই কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিন্হা এবং বাকি চার সদস্যকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *