খবর লাইভ : বহু প্রতীক্ষার পর স্বর্ণযুগের সেই জুটি! শাহরুখ খান আর কাজলকে নাকি আবারও একসঙ্গে দেখা যাবে পর্দায়। সৌজন্যে কর্ণ জোহরের ছবি ‘রকি আউর রানি কি প্রেম কহানি’, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভট্ট এবং রণবীর সিংহ।
সেখানে শাহরুখ আর কাজলের বিশেষ উপস্থিতিও থাকছে। আসলে ভক্ত-অনুরাগীদের আনন্দ দিতে এ টুকু করতেই পারেন কর্ণ জোহর। কারণ, শাহরুখ আর কাজল দু’জনেই যে তাঁর খুব কাছের মানুষ।
আরও পড়ুন- যোগীর কড়া নির্দেশ, ধর্মীয় স্থান থেকে ৬০৩১ টি লাউডস্পিকার সরাল পুলিশ
শোনা যাচ্ছে, একটা কোনও গানের দৃশ্যে বা নাটকীয় দৃশ্যের মাঝখানে হঠাৎ দেখা দেবেন শাহরুখ-কাজল। তবে যা ব্যস্ততা, ‘দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র নায়ক তাঁর ‘সিমরান’এর সঙ্গে কতটুকু সময় শ্যুট করতে পারবেন, তা সন্দেহ। কথা আছে, মোটে এক দিনেই মুম্বইয়ে শ্যুটিং সারবেন কিং খান। তবে তাতেই যে দর্শকদের মাতিয়ে দেবেন তিনি, সে নিয়ে নিশ্চিন্ত জনপ্রিয় সঞ্চালক কর্ণও।
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর পরে ‘রকি আউর রানি প্রেম কহানি’তে ফের পরিচালকের ভূমিকায় কর্ণ। ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন তিনি, সকলের সঙ্গেই সম্পর্ক ভাল। ইতিমধ্যে নতুন ছবি নিয়েও যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছে। এই ছবিতে শুধু শাহরুখ-কাজল নন; শাবানা আজমি, জয়া বচ্চন এবং ধর্মেন্দ্রও বিশেষ বিশেষ ভূমিকায় রয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…