খবর লাইভ : তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের মধ্য ও উত্তরের বিভিন্ন রাজ্যে। সতর্কতা জারি মৌসম ভবনেরখ।বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, আগামী ৫ দিন উত্তর ও মধ্য ভারতের প্রায় সব জেলাতেই তাপ প্রবাহের পরিস্থিতি থাকবে।একইসঙ্গে আগামী ৩ দিন তাপ প্রবাহ চলবে পূর্ব ভারতের সব রাজ্যগুলিতে। তাপ প্রবাহের পরিস্থিতি কেটে গেলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ভারতে। আগামী ৩০ এপ্রিল ধূলিঝড়ের সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে।
আরও পড়ুন-
উলটো দিকে, বৃষ্টির সম্ভাবন রয়েছে অরুণাচল প্রদেশ এবং আসাম-মেঘালয় সংলগ্ন এলাকায়। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি মাসের৩০ তারিখ অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ এপ্রিল থেকে ২ মে মধ্যে অসম-মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে৷
হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, তেলেঙ্গানা এবং জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালুচিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া বেগে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।




