খবর লাইভ : তাপমাত্রা ৪০ ডিগ্রির উপর। তাপপ্রবাহে পুড়ছে বীরভূম। এমন অসহনীয় গরমের মধ্যে গোটা একটা দিন বিদ্যুৎহীন কাটালেন রামপুরহাটের ১৫ নম্বর ওয়ার্ডের মানুষ৷ ধৈর্যের বাঁধ ভাঙল বুধবার রাতে। ২৪ ঘণ্টার পরেও বিদ্যুৎ না আসায় জাতীয় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন তাঁরা।
জানা গিয়েছে, এ দিন রামপুরহাট ভাঁড়শালা মোড়ের কাছে জাতীয় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন এলাকাবাসী। খবর পেয়ে সেখানে পৌঁছয় রামপুরহাট থানার পুলিস ও দমকল বাহিনী। আগুন নিভিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় প্রায় আধঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক।
এলাকাবাসীর অভিযোগ, মঙ্গলবার সন্ধের পর থেকে রামপুরহাট পুরসভার ১৫ নম্বর এলাকার বেশ কিছু জায়গায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ দফতরে বারবার ফোন করেও সুরাহা মেলেনি। ২৭ ঘণ্টা আলো-পাখা ছাড়া কাটিয়েছেন তাঁরা। তীব্র গরমে এমনিতেই নাজেহাল অবস্থা সবার। তার উপর বিদ্যুৎ না পেয়ে দফতরের উপর রাগ-ক্ষোভ উগরে দেন এলাকাবাসী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…