খবর লাইভ : আমেরিকা-সহ নেটোভুক্ত দেশগুলি যে ভাবে রাশিয়ার চোখরাঙানি উপেক্ষা করে ইউক্রেনকে যুদ্ধবিমান ও সমরাস্ত্র পাঠানো শুরু করেছে, তাতে বেজায় চটেছে মস্কো। গত কাল একটি রুশ সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে লাভরভ বলেন, ‘‘রাশিয়াকে নিশানা করতেই ওই সমস্ত অস্ত্র পাঠানো হচ্ছে। মোদ্দা কথা, রাশিয়ার সঙ্গে ছায়াযুদ্ধ শুরু করে দিয়েছে নেটোবাহিনী। আর যুদ্ধ মানে যুদ্ধই।’’
তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার আশঙ্কা প্রকাশ করেছেন লাভরভ। তিনি বলেন, ‘‘পরিস্থিতি গুরুতর হচ্ছে। তা কোনও মতে আর অস্বীকার করা যায় না।’’ পাশাপাশি একের পর এক শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার দায় কিভের উপরেই চাপিয়েছেন রুশ বিদেশমন্ত্রী।
আজ বুধবার আমেরিকার নেতৃত্বে ৪০টিরও বেশি দেশের মধ্যে নিরাপত্তা বৈঠক হওয়ার কথা। যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে দেশগুলির নিরাপত্তা কী ভাবে আরও জোরদার করা যায় সেটাই আলোচনার মূল বিষয়। পাশাপাশি, ইউক্রেনকে আরও সামরিক সাহায্য পাঠানোর বিষয়টিও বৈঠকে সমান গুরুত্ব পাচ্ছে। বৈঠকে যোগ দিয়েছে নরওয়ে, সুইডেনের মতো আপাত নিরপেক্ষ দেশগুলিও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…