খবর লাইভ : আনুষ্ঠানিক ভাবে সম্পর্কে ছেদ পড়ল! সিপিএমের সদস্যপদ আর নবীকরণ করাননি দলের প্রয়াত প্রাক্তন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস। দলীয় সূত্রে খবর তেমনই। তৃণমূল কংগ্রেসের মুখপত্রে গত বছর কলম ধরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন অজন্তা। সিপিএমের সদস্য হয়েও কেন অন্য দলের মুখপত্রে লিখেছেন, সেই কারণ জানতে চেয়ে চিঠি দিয়েছিল অধ্যাপকদের নিয়ে গঠিত কলকাতা জেলা সিপিএমের সংশ্লিষ্ট শাখা। ওই শাখারই সদস্য ছিলেন অজন্তা। শো-কজ়ের পরে সাসপেনশনের মুখে পড়তে হয়েছিল তাঁকে।
আরও পড়ুন- অনুব্রতর পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের নথি তলব করল সিবিআই
দলীয় সূত্রের খবর, তখন থেকেই পুরনো দলের সঙ্গে নিয়মরক্ষার সম্পর্কটুকুও শীতল হয়ে এসেছিল। সিপিএমের সাংগঠনিক নিয়মমাফিক সদস্যপদ নবীকরণের স্ক্রুটিনি করতে গিয়ে দেখা গিয়েছে, অজন্তা আর নবীকরণ করাননি। অজন্তা বা সিপিএমের তরফে কেউ অবশ্য প্রকাশ্যে মুখ খোলেননি। তবে দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের বক্তব্য, ‘‘বেশ কিছু দিন ধরেই ওঁর সঙ্গে দলের সম্পর্ক প্রায় নেই। এ বার হয়তো আনুষ্ঠানিক ভাবেই সরে যেতে চেয়েছেন।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…