National Special News Special Reports

দেশে এক দিনে আক্রান্ত আড়াই হাজার, মাস্ক বাধ্যতামূলক কর্নাটক -ছত্তীসগঢ়েও

0
(0)

খবর লাইভ : দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যায় হঠাৎ বৃদ্ধি দেখা দেওয়ায় আবার জনসাধারণের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করল কর্নাটক এবং ছত্তীসগঢ় সরকার। এর আগে মাস্ক পরার নিয়ম বাতিল করার তিন সপ্তাহের মধ্যে আবার তা চালু করা হয় দিল্লিতে। নেপথ্যে দিল্লিতে উল্লেখযোগ্য হারে করোনার দৈনিক সংক্রণের সংখ্যা বৃদ্ধি।

আরও পড়ুন  – মাস্কের হাতে টুইটারের ভবিষ্যৎ ‘অন্ধকার’, বিক্রির আগেই জানান সিইও পরাগ

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে দু’হাজার ৪৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল চার কোটি ৩০ লক্ষ ৬২ হাজার ৫৬৯। উদ্বেগ বাড়িয়ে এখনও রাজধানীতে এক দিনে আক্রান্তের সংখ্যা হাজারের উপরেই। দিল্লিতে ২৪ ঘণ্টায় এক হাজার ১১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।
দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৫ হাজার ৬৩৬ জন। যা মোট সংক্রমণের ০.০৪ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় ১,৩৯৯ জন আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তবে এর মধ্যে অসম সরকার আগে মৃত ১,৩৪৭ জনের রিপোর্ট জমা দিয়েছে। ফলে এখনও পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা পাঁচ লক্ষ ২৩ হাজার ৬২২ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *