খবর লাইভ : জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ভুয়ো এবং অসত্য তথ্য ছড়ানোর অভিযোগে মোট ১৬টি ইউটিউব চ্যানেলকে ‘ব্লক’ করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। নিষিদ্ধ ঘোষিত চ্যানেলগুলির মধ্যে ৬টি চ্যানেল পাকিস্তানের। বাকিগুলি ভারতেরই।
আরও পড়ুন- Morning news: সকালের একঝলক
সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ২০২১ সালের সংশোধিত তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ১৬টি ইউটিউব চ্যানেলের তালিকা প্রকাশ করে কেন্দ্রের দাবি, সেগুলির সম্মিলিত দর্শকসংখ্যা (ভিউয়ারশিপ) প্রায় ৬৮ কোটি।
এই নিয়ে গত বছরের ডিসেম্বর মাস থেকে একই অভিযোগে মোট ৯৪টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিল নরেন্দ্র মোদী সরকার। গত ৫ এপ্রিল পাকিস্তানের ৪টি-সহ মোট ২২টি ইউটিউব চ্যানেল ‘ব্লক’ করেছিল কেন্দ্র।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…