খবর লাইভ : ইলন মাস্কের হাতে চলে গেলে টুইটারের ভবিষ্যৎ ‘অন্ধকার’। সোমবার টুইটারের কর্মীদের সঙ্গে বৈঠক করার সময় নাকি এমনই আশঙ্কা প্রকাশ করেন টুইটারের সিইও পরাগ অগ্রবাল। টুইটারের ভবিষ্যতের কার্যপ্রণালী ব্যাহত হবে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এমনটাই দাবি করেছে সংবাদ সংস্থা রয়টার্স।
রয়টার্সের দাবি, পরাগ বলেছেন, ‘‘টুইটার এক বার হস্তান্তর হয়ে গেলে এই সংস্থা কী ভাবে কাজ করবে তা আমরা জানি না।’’
সোমবার টুইটার কিনে নেন আমেরিকার ধনকুবের ইলন। ৪,৪০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩,৩৬,৯৪১ কোটি ২২ লাখ টাকা)-এর বিনিময়ে এই মাইক্রোব্লগিং সাইটের মালিকানা পেলেন তিনি। শেয়ার কেনার জন্য পুরো টাকাটাই মাস্ক নগদে দিচ্ছেন বলেও জানা গিয়েছে।
টুইটার বোর্ডের তরফে ব্রেট টেলর জানান, দীর্ঘ বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে মাস্কের প্রস্তাব আখেরে লাভের। সংস্থার কর্মকর্তাদের বিশ্বা,স টুইটারের প্রত্যেক শেয়ার হোল্ডারের জন্য এই সিদ্ধান্তই সবচেয়ে ভাল। টুইটারের সিইও পরাগ অগ্রবালও তখন বলেন, ‘‘টুইটারের একটি উদ্দেশ্য এবং প্রাসঙ্গিকতা রয়েছে। যা সারা বিশ্বকে প্রভাবিত করে। আমাদের পুরো দলের জন্য আমি ভীষণ গর্ব অনুভব করছি।’’
কিছু দিন আগেই প্রায় ২২ হাজার কোটি টাকার বিনিময়ে টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কিনে নেন ইলন। তবে পরবর্তীতে সংস্থার পুরো মালিকানা নেওয়ার প্রস্তাব দেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…