খবর লাইভ : উত্তরবঙ্গে বৃষ্টি হলেও রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ অব্যাহত। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে। কলকাতাতেও চল্লিশ ছুঁই ছুঁই তাপমাত্রা।কলকাতায় আজ, সোমবার তীব্র গরম ও অস্বস্তি থাকবে ৷ কলকাতায় তাপমাত্রা থাকবে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷ পশ্চিমের জেলায় তাপপ্রবাহের সতকর্তা রয়েছে ৷ এদিকে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা বৃষ্টি চলবে ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
আরও পড়ুন- করোনা সংক্রমণে দেশের মধ্যে শীর্ষে দিল্লি
কলকাতায় আজ, সোমবার তীব্র গরম ও অস্বস্তি থাকবে ৷ কলকাতায় তাপমাত্রা থাকবে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷ পশ্চিমের জেলায় তাপপ্রবাহের সতকর্তা রয়েছে ৷ এদিকে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা বৃষ্টি চলবে ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
বেশ কিছু দিন ধরে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় প্রবল ঝড়-বৃষ্টি এমনকী, শিলা বৃষ্টিও হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে গরমে নাজেহাল অবস্থা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের পাঁচ জেলায় উচ্চ তাপপ্রবাহ অনুভূত হয়েছে। রবিবার কলকাতায় তাপমাত্রাও ছিল ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। কলকাতায় আজও তীব্র গরম ও অস্বস্তি। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি উপরে। গতকাল, রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রি ওপরে, ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল।পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মালদহ, উত্তর ২৪ পরগনা জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এর ফলে সাধারণ জনজীবন ব্যাহত হয়েছে। আগামী ৪-৫ দিন আবহাওয়ায় তেমন কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস ৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…