খবর লাইভ : পর পর টানা ছ’দিন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দু’হাজারের বেশি। রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৯৩। সোমবার তা সামান্য কমে দাঁড়িয়েছে ২,৫৪১-এ। কেন্দ্রের কোভিড বুলেটিন অনুযায়ী, দৈনিক সংক্রমণের হার বেড়ে হল ০.৮৪ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ১৬ হাজার ৫২২ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩০ জন। সুস্থ হয়েছেন ১,৮৬২ জন।
আরও পড়ুন- ক্লাসে বাইবেল আনার হুলিয়া জারি বেঙ্গালুরুর স্কুলের
দেশ জুড়ে মোট ১৮৭ কোটি ৭১ লক্ষ ৯৫ হাজার ৭৮১ টিকাকরণ হয়েছে। দেশে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে দিল্লি (১,০৮৩)। এর পর রয়েছে হরিয়ানা (৪১৭), কেরল (২৮১) এবং উত্তরপ্রদেশ (২১২)।
চিকিৎসকেরা টিকাকরণের উপর বিশেষ জোর দিতে বলেছেন। মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক বলে জানিয়েছেন তাঁরা। এমনকি শারীরিক দূরত্ববিধিও মেনে চলার নির্দেশ দিয়েছেন তাঁরা। বিশেষজ্ঞদের মতে, করোনা ফের মাথাচাড়া দিচ্ছে সারা বিশ্বে। এই পরিস্থিতিতে কী ভাবে করোনা মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা করতে আগামী বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করবেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…