খবর লাইভ : টানা ১১ দিন লড়াইয়ের পর মৃত্যু হল ময়নাগুড়ির অগ্নিদগ্ধ নাবালিকার। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে টানা ১২ দিন লড়াই করে সোমবার ভোর ৫ টা নাগাদ তার মৃত্যু হয়েছে বলে জানালেন নির্যাতিতার বাবা।
গত ১১ দিন ধরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল নির্যাতিতা। তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এর পর মুখ বন্ধ রাখতে বাড়ি বয়ে গিয়ে হুমকিও দেওয়া হয় বলে দাবি পরিবারের।
এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ এফআইআর-এ নাম থাকা চার জনকেই ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।




