বিধায়ক কাঞ্চনের সঙ্গে সেলফি কোন্নগর গণধর্ষণে অভিযুক্তের, প্রকাশ করল বিজেপি

খবর লাইভ  : উত্তরপা়ড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে নিজস্বী তুলছেন কোন্নগর গণধর্ষণ-কাণ্ডে অন্যতম অভিযুক্ত পি শিবা রাও। তাঁদের সঙ্গে রয়েছেন আরও কয়েক জন যুবক। আর একটি ছবিতে দেখা যাচ্ছে তৃণমূলের পতাকা হাতে কোন্নগর গণধর্ষণ-কাণ্ডে অন্যতম অভিযুক্ত পি শিবা রাও। সে নিজস্বীতেও তাঁকে ঘিরে কয়েক জন। সকলেরই মুখই সবুজ আবিরে রাঙানো।

হুগলির কোন্নগরে গণধর্ষণের অন্যতম অভিযুক্তের এই দুই ভাইরাল ছবি ঘিরে স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে শাসকদল। বৃহস্পতিবার দলের প্রাক্তন পুর প্রশাসকের পর এ বার অভিযুক্তের সঙ্গে ছবিতে খোদ বিধায়ক। বিষয়টি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বাম এবং বিজেপি।

দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার শহর জুড়ে পোস্টার পড়েছে বামদের ছাত্র সংগঠন এসএফআইয়ের তরফে। অন্য দিকে, গণধর্ষণের ঘটনায় তৃণমূলের কর্মী জড়িত বলে অভিযোগ বিজেপির। সে কারণেই এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি তাদের।শাসকদলের অন্যতম রাজ্য সম্পাদক এবং উত্তরপাড়া পুরসভার প্রধান দিলীপ যাদবের দাবি, ‘‘দু’টি ভাইরাল ছবিকে কেন্দ্র করে রাজনৈতিক দলের বিরুদ্ধে নানা মন্তব্য করছে সিপিএমের ছাত্র সংগঠন এবং বিজেপি। তাঁদেরকে বলি যে আমার দলের কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যদি (অভিযুক্তের) ছবিও থাকে, তবে সেই মানুষটির কাজই বিবেচ্য বিষয়। অপরাধমূলক কাজ হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমাদের দলের কেউ অপরাধ বা অপরাধীর পক্ষে নেই। আইন আইনের পথে চলবে। বিচারব্যবস্থা যা বলবে, সেটাই হবে।’’

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago