খবর লাইভ: নিহত দ্বাদশ শ্রেণির ছাত্র অসীম দাসের মৃতদেহ নিয়ে শুক্রবার সন্ধ্যায় উপাচার্য বিদ্যুৎ চক্রনর্তীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখায় নিহতের পরিবারের সদস্যরা। এমনকী অসীমের দেহ নিয়ে শান্তিনিকেতন থানায়ও বিক্ষোভে সামিল হন তাঁরা। নিহত ছাত্রের পরিবারের পাশাপাশি বিশ্বভারতীর সাধারণ পড়ুয়ারাও ওই বিক্ষোভে শামিল হয়েছিলেন। নিহত ছাত্রের পরিবার উপাচার্যর বাসভবনের সামনে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান-বিক্ষোভ করলেও তাঁদের সঙ্গে দেখা করেননি তিনি বলে অভিযোগ।
বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠভবনের উত্তরশিক্ষা ছাত্রাবাসে নিজের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় অসীম দাস নামে ওই পড়ুয়ার। বনগাঁর বাসিন্দা অসীম দ্বাদশ শ্রেণিতে পড়ত। একদম এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ছাত্রের পরিবারের তরফে শান্তিনিকেতন থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…