খবর লাইভ : রাজ্যে আরও এক চিটফান্ডের খোঁজ মিলল। কলকাতায় গ্রেফতার হলেন শান্তি সুরানা নামে এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে সুরানা গ্রুপ ফান্ড নামের ওই সংস্থা দীর্ঘদিন ধরে প্রতারণা চক্র চালাচ্ছিল। প্রায় ন’হাজার কোটি টাকা তছরূপের অভিযোগে সংস্থার কর্ণধারকে শুক্রবার গ্রেফতার করে রাজ্যের ডিরেক্টরেট অফ ইকনমিক অফেন্স উইং।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই সংস্থা মূলত বিত্তশালী বয়স্কদের টার্গেট করত। ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রায় ন’হাজার কোটি টাকা প্রতারণা করেছে সংস্থাটি। অভিযোগ, অল্প সময়ে টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কলকাতার একাধিক ব্যবসায়ী ও বিত্তশালীদের থেকে টাকা নিয়েছে এই চিট সংস্থা। নির্ধারিত সময়ে টাকা ফেরত চেয়ে পাননি অনেকেই। প্রতারিতদের অনেকেই এর পরে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। তার জেরেই তদন্ত শুরু করে রাজ্য পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…