Special News Special Reports

ফের কলকাতায় চিটফান্ড সংস্থায় ৯ হাজার কোটি টাকা তছরূপে ধৃত মালিক

0
(0)

খবর লাইভ  : রাজ্যে আরও এক চিটফান্ডের খোঁজ মিলল। কলকাতায় গ্রেফতার হলেন শান্তি সুরানা নামে এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে সুরানা গ্রুপ ফান্ড নামের ওই সংস্থা দীর্ঘদিন ধরে প্রতারণা চক্র চালাচ্ছিল। প্রায় ন’হাজার কোটি টাকা তছরূপের অভিযোগে সংস্থার কর্ণধারকে শুক্রবার গ্রেফতার করে রাজ্যের ডিরেক্টরেট অফ ইকনমিক অফেন্স উইং।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই সংস্থা মূলত বিত্তশালী বয়স্কদের টার্গেট করত। ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রায় ন’হাজার কোটি টাকা প্রতারণা করেছে সংস্থাটি। অভিযোগ, অল্প সময়ে টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কলকাতার একাধিক ব্যবসায়ী ও বিত্তশালীদের থেকে টাকা নিয়েছে এই চিট সংস্থা। নির্ধারিত সময়ে টাকা ফেরত চেয়ে পাননি অনেকেই। প্রতারিতদের অনেকেই এর পরে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। তার জেরেই তদন্ত শুরু করে রাজ্য পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখা।

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *