খবর লাইভ : ফের ভারতের স্বাধীন বিদেশনীতির প্রশংসা করলেন সদ্য-অপসারিত পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাশাপাশি, অবিলম্বে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দিয়ে পাকিস্তানে নতুন করে সাধারণ নির্বাচন করার দাবি তুলেছেন তিনি।
আরও পড়ুন- দেশে প্রতি ঘণ্টায় গড়ে ১০০ জন করোনা আক্রান্ত
বৃহস্পতিবার রাতে পাক পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহৌরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সভায় ইমরান বলেন, ‘‘ভারত সরকারের বিদেশনীতির বৈশিষ্ট্য হল, তারা অন্যান্য দেশের সুবিধার আগে নিজের জনগণের জন্য চিন্তা করে।’’গত মাসে পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিরোধীরা তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরেও ভারতের বিদেশনীতির প্রশংসা করেছিলেন ইমরান। ইউক্রেন যুদ্ধের আবহে আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়ার চাপ উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে নয়াদিল্লির সিদ্ধান্তের প্রশংসা করেছিলেন।
জাতীয় উদ্দেশে ভাষণে তিনি বলেছিলেন, ‘‘বিশ্বের কোনও শক্তি ভারতকে তার স্বার্থের বিরুদ্ধে কিছু করতে বাধ্য করতে পারে না। কেউ ভারতকে নির্দেশ দিতে পারে না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…