দেশে প্রতি ঘণ্টায় গড়ে ১০০ জন করোনা আক্রান্ত

খবর লাইভ : প্রতি ঘণ্টায় গড়ে অন্তত ১০০ জন করে করোনায় আক্রান্ত হচ্ছেন ভারতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে দু’হাজার ৪৫১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গত ১৮ মার্চের পর থেকে দৈনিক সংক্রমণের নিরিখে সর্বাধিক।

আরও পড়ুন- পণ্যবাহী ট্রাক ধরতে বিশেষ অভিযান, নিবেদিতা টোল প্লাজায় তীব্র যানজটে দুর্ভোগ তুঙ্গে

এর আগে গত ১৮ এপ্রিল দৈনিক সংক্রমণের সংখ্যা দু’হাজার পেরিয়েছিল। তার পর সামান্য কমে ফের ঊর্ধ্বমুখী হয়েছে দৈনিক সংক্রমণের লেখচিত্র। করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যুও হয়েছে ৫৪ জনের। তবে এর মধ্যে কেরলের কিছু অনথিভুক্ত মৃত্যু রয়েছে। মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে কেরলে। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে দিল্লি, পঞ্জাব, মহারাষ্ট্র, গুজরাত, ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ডে।
দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার বিচারে অবশ্য এখনও শীর্ষে দিল্লিই। ২৪ ঘণ্টায় দিল্লিতে ৯৬৫ জন করোনায় আক্রান্ত হয়ছেন। দৈনিক সংক্রমণে দিল্লির থেকে অনেকটা পিছিয়ে থাকলেও দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানা। এক দিনে হরিয়ানায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৬৭ জন। এর পর যথাক্রমে কেরলে ৩৩২ জন, উত্তরপ্রদেশে ২০৫ জন, মহারাষ্ট্রে ১৭৯ জন এবং কর্নাটকে ১০০ জন করোনা আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ২৬ জন করোনা আক্রান্ত হয়েছে বলে কেন্দ্রীয় পরিসংখ্যানে জানানো হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago