মমতার হাত ধরে বাংলায় শিল্প-জোয়ার, 3 লক্ষ কোটির বেশি বিনিয়োগ!

খবর লাইভ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলায় শিল্প জোয়ার । দুই দিনের বাণিজ্য সম্মেলন থেকে ৩ লাখ ৪২ হাজার ৩৭৫ কোটি বিনিয়োগের প্রস্তাব । মমতা জানিয়েছেন, এই বাণিজ্য সম্মেলন ৪০ লাখ কর্মসংস্থান দরজা রাজ্যের মানুষের সামনে খুলে দিতে চলেছে ।
১৩৭টি মউ এবারের শিল্প সম্মেলনে হয়েছে বলেও আজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী । যাতে রাজ্যের একপ্রাপ্ত থেকে অপর প্রান্ত তথা দেশের নানা প্রান্তের সঙ্গে যোগাযোগ সহজ এবং গতিময় হয়ে ওঠে তার জন্য একাধিক পদক্ষেপের কথাও জানিয়েছেন মমতা । এই পদক্ষেপের প্রথম ধাপ
হিসেবে অন্ডাল এবং বাগডোগরা বিমান বন্দরকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া হবে । পাশাপাশি পুরুলিয়া-মালদাহে বিমান বন্দর করার কথাও জানিয়েছেন মু্খ্যমন্ত্রী ।
এই সম্মেলন আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন মমতা৷ যাঁরা এসেছেন, তাঁদেরও ধন্যবাদও দিয়েছেন তিনি ৷ সম্মেলনের উদ্বোধনের জন্য ধন্যবাদ দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়কে ৷পাশাপাশি অতিমারিকে ভয় না পাওয়ার জন্যও বলেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানান, বিপর্যয় আসবে যাবে ৷ উন্নয়ন থামানো যাবে না ৷ অতিমারী আসবে যাবে ৷ কোনও রোগ জীবনকে থামিয়ে দিতে পারে না ৷ তাই এটাকে সহজ ভাবে নিতে হবে ৷ আবার এলে লড়াই করব ৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago