খবর লাইভ : রাজ্যের বিভিন্ন জেলায় ধর্ষণের অভিযোগ নিয়ে কলকাতায় সাংবাদিক বৈঠক করে প্রশাসনের সমালোচনা করছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু সেই বৈঠক ‘বুমেরাং’ হয়ে ফিরে এল বিজেপির দিকেই। কারণ, সুকান্তের পাশে বসেছিলেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই। যাঁর ভাইপো ধর্ষণে অভিযুক্ত এবং এখনও অধরা।
সে প্রসঙ্গ টেনে এনে লক্ষ্মণকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। গত বিধানসভা ভোটে দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী কিন্তু আপাতত বিজেপির সংসর্গ থেকে দূরে থাকা দীপ্তাংশু চৌধুরী টুইট করে বিষয়টি উল্লেখ করেছেন। সুকান্তের নাম করে তিনি লিখেছেন, ‘যিনি ধর্ষণে অভিযুক্ত ভাইপোকে আইন থেকে আড়াল করছেন, আগে তাদের সামলান। তারপর সাংবাদিক বৈঠক করবেন।’ বিজেপির রাজ্য নেতা তথা বিধায়ক লক্ষ্মণের ভাইপো সহদেব ঘড়ুইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। দু’বছরের পুরনো সেই মামলায় এখনও ধরা পড়েননি সহদেব। যার কারণ হিসেবে কেন্দ্রে ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর প্রভাব খাটানোর ইঙ্গিত করেছেন প্রাক্তন বিজেপি প্রার্থী দীপ্তাংশু। ঘটনাচক্রে, ঠিক এই সময়েই দুর্গাপুর শহর ছেয়ে গিয়েছে ওই ঘটনা সংক্রান্ত অজস্র পোস্টারে। যার মূল দাবি— সহদেবের শাস্তি চাই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…