খবর লাইভ : বিয়ের ১৫ বছর পর স্ত্রীকে হঠাৎই পর্নতারকা বলে সন্দেহ করতে শুরু করেছিলেন পর্নে আসক্ত স্বামী। শেষ পর্যন্ত সন্দেহের বশে পাঁচ সন্তানের সামনে স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করলেন তিনি।
শনিবার মাঝরাতে বেঙ্গালুরুর কাছে রামনগরের ঘটনা। খুনে অভিযুক্ত ব্যক্তির নাম জাহির পাশা। তাঁর বয়স ৪০। পেশায় অটোচালক। জাহিরের স্ত্রী মুবিনার বয়স ৩৫। পাঁচ সন্তানের মা মুবিনা গৃহবধূ। দু’মাস আগে একটি পর্ন ছবি দেখার পর থেকেই মুবিনাকে পর্ন তারকা বলে সন্দেহ করতে শুরু করেন জাহির। তার পর থেকে স্ত্রীর উপর নিয়মিত অত্যাচার শুরু হয় তাঁর।শনিবার মুবিনাকে মৃত অবস্থায় উদ্ধার করেন তাঁর বাবা ঘোষ পাশা। কাছেই বাড়ি তাঁর। তবে মায়ের উপর বাবার মারধরে খবর তাঁকে দেন মুবিনার বড় ছেলে। খবর পেয়ে মেয়ের বাড়িতে এসে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন পাশা। পরে তিনিই অভিযোগ দায়ের করেন পুলিশের কাছে।
পুলিশকে পাশা জানিয়েছেন, এর আগেও বহু বার মুবিনার উপর অত্যাচার করেছেন জাহির। প্রায়শই স্ত্রীকে মারধর করতেন তিনি। বেশ কিছু দিন আগে একটি পারিবারিক অনুষ্ঠানে সবার সামনেই স্ত্রীর গায়ে হাত তোলেন জাহির। সেই সময়ই মুবিনাকে পর্ন ছবিতে দেখতে পাওয়ার কথা প্রকাশ্যে বলেন জাহির। তার পর থেকেই ওই দম্পতির মধ্যে সমস্যা শুরু হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…